চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে উদ্ধার হওয়া দুই দিন বয়সী অজ্ঞাত এক নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে শিশুটি মারা যায়।